স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১১ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 9:23 pm
ন্যাশনাল অ্যালায়েন্স ফর ড্রাউনিং প্রিভেনশন (এনএডিপি) এবং মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এর যৌথ উদ্যোগে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় তিনি পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে প্রচারাভিযানের মাধ্যমে জনগনকে সচেতন করার উপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।
কর্মশালায় সরকারী বেসরকারী কর্মকর্তা ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Posted ৯:২৩ পিএম | শনিবার, ১১ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya