জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:40 pm
প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রয় করতে নির্দেশনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সোমবার রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাধারণ সম্পাদক আবু কাউসার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করেন। এর আগে গত শনিবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলায় নাপা সিরাপ বিক্রয় বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে।
জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাধারণ সম্পাদক আবু কাউসার জানান, আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর ঘটনার পর আমরা ফার্মেসি গুলোতে নাপা সিরাপ সাময়িক বন্ধ রাখতে বলে ছিলাম। যদি কোনো শিশুর ক্ষতি হয়- সেই চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার বিকেলে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয় নাপা সিরাপ সিরাপ পরীক্ষা-নিরীক্ষা করার পর কোন সমস্যা পাওয়া যায়নি। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর আমরা ব্রাহ্মণবাড়িয়ায় পুনরায় নাপা সিরাপ বিক্রয় করতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছি।
বৃহস্পতিবার (১১মার্চ) রাতে জেলার আশুগঞ্জ উপজেলায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠার পর তা বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ঔষধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি।
Posted ১০:২৬ এএম | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya