স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:38 pm
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী বাউন্ডারি দেয়ালে ঝুলন্ত অবস্থায় আবুল কাশেম (৫০) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার নন্দনপুরের বিসিক থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। আবুল কাশেম সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মন্নর আলীর ছেলে। প্রাথমিক অবস্থায় পুলিশ ধারণা করছে, হত্যার পর মরদেহটি দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব হোসাইন জানান, আবুল কাশেম বুধল ইউনিয়নের আনসার কমান্ডার। পাশাপাশি তিনি নন্দনপুর বিসিক শিল্প এলাকায় আরশি মেটাল ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠানে পাহারাদারের চাকরি করেন। রোববার সকালে বিসিকের পেছনের একটি প্লটের দেয়ালে রডে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Posted ৭:৩৮ পিএম | রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya