সুমন রায়
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:46 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম এবি ব্যাংকের উদ্যোগে জেলা পর্যায়ের দুইজন সর্বোচ্চ রেমিটারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) রাত নয়টায় জেলা শহরের মসজিদ রোডস্থ একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত দুইজন সর্বোচ্চ রেমিটার হলেন- কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি লুৎফুর রহমান মোকাই আলী এবং তার সহধর্মিনী জেলার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মোকাই আলী।
অনুষ্ঠানে দুই রেমিটারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক আবু সাঈদ এবং এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শাহনূর আলম শাহীন।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অপারেশন্স ম্যানেজার মো. আল মাসুদ, এভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন আল মাহমুদ, পিও কাজী মো. আব্দুল কুদ্দুস, মুনিয়া সুলতানা, ফারজানা খানম, এসপিও মো. নাজমুল হাসান, এসও নির্ঝর আহমেদ, অফিসার মো. লোকমান আহমেদ, মো. উজ্জল মিয়া এবং সিও মো. আল-মানসুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ি ও প্রবাসী মো. মিজানুর রহমান, ঠিকাদার কাজী হাবিব ও ব্যবসায়ি মো. হেবজু মিয়াসহ আরো অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ব্যাংকের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।
Posted ৭:২৮ পিএম | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya