শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 2:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ

করোনার প্রকোপ কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে মঙ্গলবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর।নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, দক্ষিন পৈরতলা বাসস্ট্যান্ড মসজিদুল কোবায়, হাসপাতাল মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং জেলার বিভিন্ন মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।

 

Facebook Comments Box

Posted ২:১৬ পিএম | মঙ্গলবার, ০৩ মে ২০২২

The Daily Sarod |