শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৫জন আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১১ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:00 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৫জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অন্তত ১৫জন আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজে খতিব মাদক ও সন্ত্রাস বিরোধী বয়ান রাখেন। এনিয়ে জুম্মার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূইয়া গোষ্ঠী চুনু মিয়ার ছেলে শিপন মিয়ার ও হাজী গোষ্ঠীর রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়া তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এই তর্কবিতর্কের জেরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

Facebook Comments Box

Posted ৮:০০ পিএম | শুক্রবার, ১১ জুন ২০২১

The Daily Sarod |