শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় তেলের দাম ২০টাকা বেশি,ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 7:35 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তেলের দাম ২০টাকা বেশি,ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা সয়াবিন তেলের বোতলের মূল্য ২০টাকা বেশি রাখায় ডিলারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে এই জরিমানা করে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।

সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়ের কঠোর নির্দেশনায় বোতলজাত তেলের মূল্যের দাম বেশী রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা শহরের পাওয়ার হাউজ রোডে বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার মেসার্স শেফা এন্টারপ্রাইজ/হান্নান ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোহাম্মদ রাসেল নামের এক ব্যক্তির গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক ঝটিকা অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ক্রেতা সেজে ফোনে কথা বললে ডিলার ৫ লিটার সয়াবিন তেলের বোতলের মূল্য ৭৬০ টাকার স্থলে ৭৮০ টাকা রাখা যাবে বলে জানান। অভিযানে গোডাউনে গেলে সদর উপজেলার রাধিকা বাজারের এক ক্রেতার কাছে ৫লিটারের বোতল ৭৬০ টাকা মূল্যের সয়াবিন তেল ৭৮০ টাকায় বিক্রয় করার সময় ডিলারকে হাতেনাতে ধরা হয়।

পরে এই ঘটনায় তেলের ডিলার মোহাম্মদ রাসেলকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাজমুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম ও সদর থানা পুলিশের একটি চৌকষ টীম।

 

Facebook Comments Box

Posted ৭:৩৫ পিএম | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

The Daily Sarod |