শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: মামলায় সুনামগঞ্জের সাবেক এমপি শাহীনুর কারাগারে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: মামলায় সুনামগঞ্জের সাবেক এমপি শাহীনুর কারাগারে

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাহীনুর পাশাকে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক সহিংসতার একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সিলেট থেকে গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার (৭ মে) বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। হেফাজত নেতা শাহীনুর পাশাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এসব ঘটনায় ৫৫টি মামলা দায়ের হয়েছে। এ মামলাটি গত ১ এপ্রিল ভূমি অফিসের অফিস সহকারী এ. বি. সিদ্দিক সদর মডেল থানায় দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) কাজী মো. দিদারুল আলম জানান, সিআইডি শাহীনুর পাশাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েশা বেগমের আদালতে হাজির করার পর বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিআইডির ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহারিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে শাহীনুর পাশাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ও মামলায় শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহীনুর পাশাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে বিরাচক রিমান্ড আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেননি।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | শুক্রবার, ০৭ মে ২০২১

The Daily Sarod |