স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 8:30 pm
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশের দাবি গ্রেফতারকৃতরা হেফাজতে ইসলামের কর্মীসমর্থক। ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় নতুন ৫ জনসহ ৩৯২জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন। এই ঘটনায় ৪১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৩৫হাজার জনকে আসামী করে মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:৩০ পিএম | শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya