শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের মূলহোতাদের গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষর শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:15 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের মূলহোতাদের গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষর শুরু

গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নারকীয় তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহ সহ হেফাজতের শীর্ষ নেতদের গ্রেফতার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচীর উদ্ধোধন করেন দেশবরেন্য কবি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জয়দুল হোসেন।

বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসীর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেন এর সঞ্চালনায় এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.শফিউল আলম লিটন,বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু,সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক মনজুরুল আলম, নারী সংগঠক নন্দিতা গুহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, জেলা নাগরিক ফোরাম সভাপতি পীযুষ কান্তি আচার্য, শিক্ষাবীদ অধ্যক্ষ সোপানুল ইসলাম।

ধন্যবাদ বক্তব্য প্রদান করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড.লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ।

গণস্বাক্ষর অভিযানের অন্যতম উদ্যোক্তা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন জানান, হেফাজত তান্ডবের দুইমাস পেরিয়ে গেলেও পুলিশ হেফাজত জেলা সভাপতি সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মোবারকউল্লাহ সহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেফতার করেনি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বিক্ষুব্ধ হয়ে আছে। তাদের গ্রেফতার দাবীতে আমরা প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণস্বাক্ষর অভিযান পরিচালনা করবো।

 

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | শুক্রবার, ০৪ জুন ২০২১

The Daily Sarod |