শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ডোবার পানিতে পড়ে জাবেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামে এ ঘটনা ঘটে। জাবেদ ওই গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

জাবেদের চাচা সোহেল মিয়া জানান, জাবেদ বাড়ির পাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে তেলীনগর বড় মসজিদের পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির ডোবার পানিতে জাবেদকে দেখে তুলে আনেন। পরিবারের সদস্যরা জাবেদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

শিশুটির মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের ডা. সোলাইমান মিয়া জানান, হাসপাতালে নিয়ে আসার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়েছে। নিহত শিশুর পরিবারের লোকেরা তার লাশ নিয়ে চলে গেছেন।

 

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

The Daily Sarod |