শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামাতে আল্টিমেটাম, রেলপথ অবরোধের হুমকি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৫ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:55 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামাতে আল্টিমেটাম, রেলপথ অবরোধের হুমকি

হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আগামী ১৫ দিনের মধ্যে ট্রেনের যাত্রাবিরতি দাবি করা হয়েছে। অন্যথায় রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণার হুমকি দিয়ে আল্টিমেটাম দেওয়া হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের ব্যানারে হওয়া মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় তান্ডবের ইন্ধনদাতা জেলা হেফাজতের সভাপতি মাওলান সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ শীর্ষ হেফাজতনেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্থ জাতীয় সম্পদ সংস্কারের দাবি জানান। একইসাথে আপীল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়া তান্ডবের সকল বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।

রেলওয়ে স্টেশনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নূর এর সভাপতিত্বে ও বাচিক শিল্পী মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, ব্রাহ্মনবাড়িয়া নাগরিক কমিটির সহ-সভাপতি আবু হোরায়রাহ ,জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ । বক্তারা দ্রুত ট্রেন যাত্রাবিরতির আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | শনিবার, ০৫ জুন ২০২১

The Daily Sarod |