শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ২১টি টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৬ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 8:45 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ২১টি টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের ২১টি টিকিটসহ মো. কামরুল মিয়া (৩২) নামে এক কালোবাজারি গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অভিযানে কামরুল গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃত কালোবাজারি কামরুল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইলের মো. আজিজ মিয়ার ছেলে। তার কাছ থেকে পাওয়া ২১টি টিকিটে ৪০টি আসন ছিলো। তার কাছে টিকিট বিক্রির ১২৫০ টাকাও পাওয়া যায়। এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরএনবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরএনবি আখাউড়া চৌকির অফিসার ইনচার্জ আবু সুফিয়ান ও ব্রাহ্মণবাড়িয়ার ইউনিট ইনচার্জ মো. জিল্লু মিয়ার নেতৃত্বে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারিতে রেলওয়ের টিকিট বিক্রির সময় কামরুলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পরে আরএনবি কর্মকর্তা আবু সুফিয়ান বাদী হয়ে মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | শনিবার, ১৬ জুলাই ২০২২

The Daily Sarod |