জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিএনজি চালিত অটো রিকশা রেলপথের ক্রসিং পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই ছেলেরসহ বাবা মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টা দিকে উপজেলার আশুগঞ্জ রেল ক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার মৃত তিতা মিয়ার ছেলে সাদেক মিয়া (৫৫), সাদেক মিয়ার দুই ছেলে রুবেল (৩২) ও পাভেল (২৩)।
রোববার ভোরে সাদেক মিয়া তার দুই ছেলেকে নিয়ে ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য সিএনজি চালিত অটো রিকশা যোগে তালশহর স্টেশনে আসছিলেন। উপজেলার তালশহর রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশায় থাকা সাদেক মিয়ার দুই ছেলে রুবেল ও পাবেল নিহত হয়। এই দূর্ঘটনায় সাদেক মিয়া ও সিএনজির চালক গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাদেক মিয়া মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১:৩৫ পিএম | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya