স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৪ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 4:14 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২৪ জুলাই) সাড়ে সাড়ে ৭ টার দিকে জেলা শহরের ভাদুঘর রেল সেতুর পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ভাদুঘর ডালি বাড়ির রেলগেট এলাকার রেললাইনের উত্তর পাশ ট্রেনে একজন অজ্ঞাত ব্যক্তি কাটা পড়েন।পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সদর রেলওয়ে ফাঁড়ি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাড়ির (ইনচার্জ) সালাউদ্দিন খান নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টারের মাধ্যমে খোঁজ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করি। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ৪:১৪ পিএম | শনিবার, ২৪ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya