স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৭ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:59 pm
ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় মো. শাহীন উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। সোমবার (০৭ জুন) সকালে পৌর এলাকার শিমরাইলকান্দি এলাকায় রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শাহীন পৌরশহরের বণিকপাড়ার মৃত আবেদ মিয়ার ছেলে ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খাঁন নোমান জানান,’মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।
Posted ১০:৫৯ পিএম | সোমবার, ০৭ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya