শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক মালিক নেতার নামে মামলা,সকল যানবাহন বন্ধের হুশিয়ারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 7:50 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক মালিক নেতার নামে মামলা,সকল যানবাহন বন্ধের হুশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া পৌর ট্রাক ট্রামির্নালের স্থান নিয়ে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের দেয়া মামলা প্রত্যাহার চেয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মামলা প্রত্যাহার না হলে জেলায় সকল ধরনের যানবাহন বন্ধ করে দেয়ার ঘোষনা দিয়েছেন তারা।

রবিবার দুপুরে জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন ও সহকারী পরিচালক বিসল চক্রবর্তীর অপসারন দাবী করেন।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় শহরের মেড্ডা এলাকায় কোকিল সুতাকলের সামনে পরিত্যক্ত নালা ভরাট করে পৌরসভা ট্রাক টার্মিনাল নির্মান করে।  কিন্তু নালা ভরাটেরর অভিযোগে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি শেখ মো. মহসীন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান তানিমকে ১০ লাখ টাকা করে জরিমানা এবং ৭ দিনের মধ্যে অস্থায়ী ট্রাক টার্মিনাল থেকে ভরাটকৃত মাটি অপসারনের আদেশ দেয়। পরিবহন নেতারা এই আদেশকে জনস্বার্থ বিরোধী আখ্যায়িত করে বলেন এই আদেশের পর ট্রাক টার্মিনাল স্থাপন সংক্রান্ত সকল প্রশাসনিক নথিপথ পরিবেশ অধিদপ্তরে দেয়া হয়। কিন্তু তারপরও এবছরের ২৮শে মার্চ পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিসল চক্রবর্তী বাদী হয়ে ট্রাক মালিক গ্রুপের নেতা শেখ মো. মহসীনের বিরুদ্ধে মামলা করেন।

পরিবহন নেতারা অভিযোগ করেন মেড্ডা এলাকায় জলাশয় ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মান করলেও পরিবেশ অধিদপ্তরের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। ট্রাক মালিক গ্রুপের নেতাদের বিরুদ্ধে দেয়া মামলা রফাদফায় ৫ লাখ টাকা ঘুষ দাবী করেন। দেশের বিভিন্নস্থানে মসজিদ নির্মানের নামে ঘুষ চেয়ে নেন পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মিজানুর রহমান তানিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি অহিদ মিয়া, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি শেখ মো. মহসীন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | রবিবার, ১০ এপ্রিল ২০২২

The Daily Sarod |