জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৬ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 2:47 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত হয় তিন মোটরসাইকেল আরোহী যুবক। তারা তিন জন ভাল বন্ধু ছিলেন। নিহত তিনজনের জানাযাও একই সাথে অনুষ্ঠিত হলো। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হলো। নামাজে বিপুল সংখ্যক মুসল্লি ছাড়াও অংশ গ্রহণ করে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। এসময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত তিন যুবক হলো, আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫)। নাজেল পরিবার নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় বসবাস করেন। জেলা শহরের দাতিয়ারার মামুন ভূইয়ার ছেলে নাজিম ভূইয়া ও জেলা শহরের কলেজপাড়ার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানের ছেলে এনামুল (২৬)।
নামাজে জানাযা শেষে নিহত নাজেল ও নাজিমের মরদেহ তাদের গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এনামুলের মরদেহ শহরের দক্ষিণ মৌড়াইলে দাফনের জন্য নিয়ে যায়।
এরআগে, শনিবার (০৫ মার্চ) রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় মোটরসাইকেল চাপা দেয় একটি ট্রাক।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে রাত দুইটার দিকে এনামুল মৃত্যুবরণ করেন।
Posted ২:৪৭ পিএম | রবিবার, ০৬ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya