শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২জন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 7:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২জন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায়  ২২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নাশরা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নাশরা জেলা শহরের উত্তর পৈরতলার হারিছ মিয়ার মেয়ে।

 শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে।  ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান ২২জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সবাইকে শনাক্ত করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, ‘জেলা সদর হাসপাতালে মরদেহ গুলো নিয়ে আসা হয়েছে তাদের স্বজনরা শনাক্ত করার পর হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের সময় প্রতিটি মরদেহ দাফন-কাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা প্রদান করা হয়’।

এদিকে শুক্রবার রাতে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করে। সকালে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটি-এর একটি ডুবুরি দল এই উদ্ধার কাজে যুক্ত হয়।

Facebook Comments Box

Posted ৭:৪৮ পিএম | শনিবার, ২৮ অগাস্ট ২০২১

The Daily Sarod |