শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবি’র বরাদ্দের অর্ধেক পণ্য বিক্রয়, ডিলারের জেল

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 7:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবি’র বরাদ্দের অর্ধেক পণ্য বিক্রয়, ডিলারের জেল

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবি’র পণ্য বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগে আব্দুর রহমান (৩৮) নামের এক ডিলারকে ৬মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৭হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩দিনের কারাদণ্ড প্রদান করা হয়। আব্দুর রহমান জেলা শহরের উত্তর পৈরতলার কাঞ্চন মোল্লার ছেলে ও তিনি মাইশা এন্টারপ্রাইজ নামের টিসিবি’র ডিলার। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় টিসিবি’র ডিলার মাইশা এন্টারপ্রাইজের পণ্য বিক্রয়ের সময় ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। প্রতিদিন যে বরাদ্দ ডিলারদের দেওয়া হয় এরমধ্যে ৭০০কেজি চিনি, ৩০০কেজি ডাল, ৫০০লিটার তেল ট্রাক সেলের মাধ্যমে বিক্রয় করার কথা। কিন্তু বৃহস্পতিবার পণ্য বিক্রয়ের ট্রাকে আমরা গিয়ে ৪৫৯কেজি চিনি, ১০৯কেজি ডাল ও ১১২লিটার তেলে ঘাটতি পেয়েছি। কম পণ্য কেন বিক্রয় করা হচ্ছে, তা আমরা ডিলার কে জিজ্ঞাস করার পর তিনি স্বীকার করেন বেআইনী ভাবে পণ্য গুলো অন্য জায়গায় সংরক্ষণ করেছেন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ধারা মতে প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় না করায় ডিলার আব্দুর রহমানকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার ডিলারশীপ বাতিলের জন্য সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে।

পরে ডিলারের নিজস্ব গোডাউনে লুকিয়ে রাখা বাকী পণ্যগুলোও টিসিবি’র ট্রাকে এনে বিক্রয় করা হয়।

Facebook Comments Box

Posted ৭:০১ পিএম | বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১

The Daily Sarod |