স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০২ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:36 pm
“মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩তম জাতীয় সমাজসেবা দিবস-২০২২ ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) দুপুরে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আ. কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক ভিকারুন্নেসা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মস‚চির ভাতা জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে। তবে প্রকৃত দরিদ্ররা যাতে সরকারের এসব কর্মস‚চির সুফল ভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচ্ষ্টে থাকতে হবে।
আলোচনা সভা শেষে ক্যান্সার আক্রান্ত ১০জন রোগীকে ৫০হাজার টাকা করে চেক বিতরণ করা হয়৷ এছাড়াও ৩২ জনকে ক্ষুদ্র ঋণের আওতায় বিনাসুদে ক্ষুদ্র ব্যবসা করা জন্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
Posted ৭:৩৬ পিএম | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya