স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৪ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 9:51 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে সাইমন (৯) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নর্দাপাড়ার একটি ধানের জমি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সাইমন ওই এলাকার কৃষক বাদল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা বাদল মিয়া ও ফুফাতো ভাই সিয়াম (১২) সাথে বাড়ির অদূরে একটি বিলে ঘাস কাটতে যায় সাইমন। যাওয়া কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে একাই সে একাই বিল থেকে ফিরে আসে। পিতা বাদল মিয়া ঘাস কেটে বাড়িতে ফিরে দেখেন সাইমন আসেনি। তাকে বাড়িতে না পেয়ে বাবা বাদল মিয়া ও মা এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ করে। পরে বাড়ির কাছাকাছি একটি জমিতে সাইমনের গলাকাটা লাশের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এটি নিশ্চিত একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে’।
Posted ৪:১০ পিএম | শনিবার, ২৪ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya