স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 10:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে চার দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুদ্বাহত বীর মুক্তিযোদ্বা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উদ্বোধন শেষে বইমেলার ষ্টলগুলো পরিদর্শনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন,কবি জয়দুল হোসেন,প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম প্রমুখ।
উদ্ধোধনী অনুষ্ঠানে তিতাস আবৃত্তি সংগঠনের মধ্যম দলের শিল্পীরা সংগঠনের সহকারি পরিচালক উত্তম কুমার দাসের গ্রন্থনা ও পরিচালক মো. মনির হোসেন এর নির্দেশনায় বৃন্দ প্রযোজনা “বাংলাদেশ একাত্তরে” পরিবেশন করে।
মেলায় ২৫টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল অংশগ্রহণ করেছে।
Posted ১০:৫০ পিএম | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya