স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:41 pm
গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন আরও ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১২হাজার ৭৫৯ জনে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে।
একই রিপোর্ট অনুযায়ী গত ২৪ঘন্টায় ৪০ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় ১১হাজার ৮৫৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন।
সর্বশেষ জেলায় এ পর্যন্ত ১৮১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার সিভিল সার্জন ফেসবুক পেইজে দেওয়া তথ্যমতে জেলায় ২৫৫ জনের রিপোর্টের মধ্যে নতুন ৭৫ করোনায় আক্রান্ত শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ১৭ জন, সরাইল উপজেলায় ১৯ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নবীনগর উপজেলায় ০৭ জন ও কসবা উপজেলায় ২৫ জন।
Posted ৭:৪১ পিএম | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya