স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৩ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 8:14 pm
ব্রাহ্মণবাড়িয়া খালের স্রোতের পানিতে তলিয়ে যাওয়া সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকেলে ৪টার দিকে জেলা শহরের পশ্চিম নয়নপুরে কুরুলিয়া খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। সীমা আক্তার ওই এলাকার রাজন মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, বিকেলে সোয়া তিনটার দিকে একই এলাকার তিনজন নারী কুরুলিয়া খালে গোসল করতে পানিতে নামের। এরমধ্যে এক নারী পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর ওই নারীর দেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৮:১২ পিএম | শুক্রবার, ০৩ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya