শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইনে থাকাদের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২১ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 7:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইনে থাকাদের খাদ্যসামগ্রী বিতরণ

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে উন্নতমানের খাবার দেয়া হয়েছে। বুধবার দুুপুরে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ৪ শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ শুভেচ্ছা হিসেবে এসব খাবার পৌছে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আকন্দ।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহাকরী কমিশনার (ভূমি) সাইফ-উল-আরেফীন,সহকারী কমিশনার কিশোর কুমার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, ভারত থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যরিয়েন্ট বাংলাদেশে যেনো প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত দিয়ে আসা প্রত্যেকেই ১৪দিনের কোয়ারেন্টাইন নিশ্চত করা হয়েছে।

এছাড়া কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে পবিত্র এই দিনে তাদের পরিবারের অভাব অনুভব না করে সেজন্য সামাজিকতার অংশ হিসেবে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে তাদের সাথে দেখা করে উন্নত মানের খাবার পৌছে দেয়া হয়েছে। উন্নত মানের খাবারের মধ্যে রয়েছে পোলাও, রোস্ট, খাসির মাংসের রেজালা, পায়েসসহ নানা উপকরণ।

Facebook Comments Box

Posted ৭:৫৮ পিএম | বুধবার, ২১ জুলাই ২০২১

The Daily Sarod |