শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী-বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দাবী নাগরিক ফোরামের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:30 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী-বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দাবী নাগরিক ফোরামের

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন এক্সপ্রেস ট্রেন চালু, আন্তঃনগর কালনী, বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, বিদ্যমান ট্রেনে আসন বৃদ্ধির দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুমারশীল মোড়ে আমিন কমপ্লেক্সের পঞ্চম তলায় দৈনিক সরোদ কার্যালয়ে আয়োজিত সভায় নানা নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্তের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য বাখেন।

নাগরিকদের নানা সমস্যার সমাধানের দাবী নিয়ে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,কমরেড নজরুল ইসলাম,নিহার রঞ্জন সরকার,অ্যাডভোকেট উত্তম কুমার দাস,মো. শাফির উদ্দিন চৌধুরী রণি, এমরান হোসেন মাসুদ, মোহাম্মদ হোসেন, মাঈনুল ইসলাম টুটুল, রুমেল আল ফয়সাল, খবির রানা, সংগ্রাম সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন এক্সপ্রেস ট্রেন চালু, আন্তঃনগর কালনী, বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবী জানানো হয়। নইলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষনা দেয়া হয়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা থেকে কাউতলী মোড় পর্যন্ত অবৈধ যানবাহন চলাচলে পুলিশী হস্থক্ষেপ দাবী করা হয়। শহরের যানজট এড়াতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক, ট্রলি ও সিএনজি চালিত অটোরিক্সা শহরে প্রবেশ নিয়ন্ত্রন করতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করা হয়। সভাশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

Facebook Comments Box

Posted ৯:৩০ পিএম | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

The Daily Sarod |