শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় কাঠ গাছের নিচে জুয়ার আসর, ধরা খেল ৮জুয়ারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ মে ২০২১   সর্বশেষ আপডেট : 11:39 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কাঠ গাছের নিচে জুয়ার আসর, ধরা খেল ৮জুয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ৮জন জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২৩হাজার ১৭০টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওয়াসিম (৪২), আলতাব আলীর ছেলে সুলমান মিয়া (২৬), হেলু মিয়ার ছেলে মো. শাওয়াল মিয়া(৪০), মৃত মজনু মিয়ার ছেলে রেনু মিয়া (৫৫), আলী আকবরের ছেলে মো. ইয়াছিন মিয়া (৪০), সুহিলপুরের কলামুড়ির আব্দুল আলীর ছেলে মো. আকিবুর রহমান (৩২), বুধল ইউনিয়নের নন্দনপুরের মৃত ইউনুছ মিয়ার ছেলে মো. আলআমিন (৩০) ও মৃত শাহাদাত আলীর ছেলে শাহাজাহান (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামে অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানের নেতৃত্বে দেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাস আলী। এসময় কলামুড়ি এলাকার একটি বাড়ীর উঠানের পাশে কাঠ গাছের নীচে জুয়া খেলা সময় ৮জন জুয়ারিকে আটক করা হয়।

এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পিএম | শুক্রবার, ০৭ মে ২০২১

The Daily Sarod |