স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২০ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:29 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন আরও ১০জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০৫৩ জনে দাঁড়ালো। এরমধ্যে এখন পর্যন্ত জেলায় ৩৭০৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।জেলায় ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
রবিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
শনিবার পাঠানো নমুনায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৭৫ টি রিপোর্টে নতুন আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৩ জন, সরাইল উপজেলায় ০১ জন, কসবা উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০১ জন, নবীনগর উপজেয়াল ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
জেলায় ৪০৫৩ জন করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭৮৯ জন, আখাউড়া উপজেলায় ২৯৬ জন, বিজয়নগর উপজেলায় ১২৫ জন, নাসিরনগর উপজেলায় ১৩৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩৩ জন, নবীনগর উপজেলায় ৫২০ জন, সরাইল উপজেলায় ২০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৬৮ জন ও কসবা উপজেলায় ৩৮২ জন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪০৫৩ জন আক্রান্তের মধ্যে ৩৭০৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯৩ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৭৮ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১৫ জন রোগী।
Posted ১০:২৯ পিএম | রবিবার, ২০ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya