স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 7:11 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এনজিও সমূহের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের কাউতলী এলাকায় স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন। প্রধান আলোচক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস,এম,শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, ব্যুরো বাংলাদেশের জোনাল প্রধান আনোয়ারুল ইসলাম, পদক্ষেপ’র জোনাল প্রধান মো. রফিকুল ইসলাম, এসএসএস এর জোনাল প্রধান আব্দুর রব, পল্লী মঙ্গল কর্মসূচীর জেলা প্রধান নূর মোহাম্মদ ভূইয়া, ওয়াল্ড কনসার্ণ এর জেলা প্রতিনিধি প্রদীপ কুমার বল্লব, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. তাহের উদ্দীন ভূঁইয়া প্রমুখ।
পরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এনজিও সমূহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অপর্ণের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করে।
Posted ৭:১১ পিএম | সোমবার, ১৬ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya