শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় এক বাড়ির হাঁস আরেক বাড়িতে, সংঘর্ষে ১০জন আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 1:54 am

ব্রাহ্মণবাড়িয়ায় এক বাড়ির হাঁস আরেক বাড়িতে, সংঘর্ষে ১০জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় এক বাড়ির হাঁস আরেক বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নের মৈন্দ মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহতরা হলেন, শিপন(৩০), জাহাঙ্গীর (৩৫), শাহাঙ্গীর (৩২), হুমায়ন(৪০), তাছলিমা(৩২), মোছাঃ তারিম (২৯), সজিব(১৮), জসিম উদ্দিন (২৫), সোলায়মান (৬৫) ও রিমা আক্তার(১৪)। আহতরা সবাই ওই এলাকার জিতু মিয়ার পক্ষের।

খোঁজ নিয়ে জানা যায়, মজলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের ইউপি সদস্য হারিছ মিয়ার মেয়ে হাঁস পালন করেন। প্রতিদিন তাদের হাঁস গ্রামের জমিতে খাবার খেতে যায়। সেখানে গ্রামের অন্যান্যদের হাঁসও যায়। অধিকাংশ সময়ে হারিছ মিয়ার মেয়ের হাঁস গুলো বাড়িতে ফেরার সময় হলে অন্যের হাঁসের সাথে চলে যায়। সোমবার বিকেলেও ইউপি সদস্য হারিছ মিয়ার মেয়ের হাঁস পাশের বাড়ির জিতু মিয়ার হাঁসের সাথে চলে যায়। সন্ধ্যার দিকে হারিছ মিয়ার ছেলে জিতু মিয়ার বাড়িতে তাদের হাঁসটি আনতে যায়। এসময় জিতু মিয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করেন হারিছ মিয়ার ছেলে তাদের হাঁসের সাথে অন্য হাঁস নিয়ে যাচ্ছেন। এনিয়ে হারিছ মিয়ার ছেলের সাথে বাকবিতন্ডা পর দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় জিতু মিয়ার পক্ষের নারীসহ ১০জন আহত হলে তাদের উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে’।

Facebook Comments Box

Posted ১:৫৪ এএম | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

The Daily Sarod |