শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:13 pm

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি একটি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসুতি। গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বেদেনা আক্তার নামে ও প্রসুতি তিন সন্তানের জন্ম দেন। তিনি জেলার নাসিরনগর উপজেলার নূর ইসলামের স্ত্রী। ওই তিন নবজাতককে বর্তমানে ইনকিউবেটরে রাখা হয়েছে।

প্রসুতির পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে বেদেনার প্রসব ব্যাথা উঠলে তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার দি বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন স্বজনরা। পরে ওই হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন বেদেনা।

হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথ জানান, হাসপাতালের আসার পর প্রসুতির কিছু শারিরিক সমস্যা ধরা পড়ে। এ অবস্থায় দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচার করানো হয়। জন্ম নেয়া শিশুদের ওজন কিছুটা কম হওয়ায় ইউকিউবেটরে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৩ পিএম | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |