শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:15 pm

ব্রাহ্মণবাড়িয়ায় উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উম্মুক্ত জলাশয়ে ছয়শত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার সকালে সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর মেড্ডা কালভৈরব ঘাটে ও পরে সদর উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল আরেফিন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভ‚ইয়া, সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামছুদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. সামসুদ্দিন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা, মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দিচ্ছে এমন ক্ষতিকর জাল অপসারণ, খামারীদের উৎসাহ ও প্রনোদনা দেয়া হচ্ছে। যারা দেশীয় মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, রোববার সকালে পৌর এলাকার মেড্ডা কালভৈরব ঘাটে তিতাস নদীতে ২ শত ৮৫ কেজি ও সদর উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি পুকুরে ৩১৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |