শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়া সম্প্রদায়ের দুই মরদেহ কবর দিতে বাধার অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:47 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়া সম্প্রদায়ের দুই মরদেহ কবর দিতে বাধার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে আহমদীয়া সম্প্রদায়ের দুইজনের মরদেহ কবরস্থানে দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ঘাটুরা গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করতে গেলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।

পরবর্তীতে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের আলোচনার পর মরদেহ দুটি জেলা শহরের কান্দিপাড়া এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের নিজস্ব কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঘাটুরা গ্রামের এক নারী (৪৭) এবং বৃহস্পতিবার ভোরে এক বৃদ্ধ (৭০) মৃত্যুবরণ করেন। তারা দুইজনই আহমদীয়া সম্প্রদায়ের। সকালে ঘাটুরা গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করতে গেলে স্থানীয় কয়েকজন বয়োজ্যেষ্ঠ বাধা দেন। এ সময় তাদের সঙ্গে স্থানীয়রাও যোগ দেন। তারা আহমদীয়া কবরস্থানে নিয়ে দাফন করার জন্য বলেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘাটুরা গ্রামের আহমদীয়া মুসলিম জামাতের সাধারণ সম্পাদক এস. এম. সেলিম জানান, মরদেহ দাফনের জন্য কবর খুঁড়ার পর গ্রামের কিছু লোক এসে বাধা দেয়। প্রশাসন এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে। আহমদীয়াদের জন্য আলাদা কবরস্থান করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ঘাটুরা গ্রামে আহমদীয়া সম্প্রদায়ের জন্য আলাদা কবরস্থান করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছেন। এখন দুইজনের মরদেহ কান্দিপাড়া এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের নিজস্ব কবরস্থানে দাফন করা হবে।

 

Facebook Comments Box

Posted ৬:৩৬ পিএম | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |