শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বাড়ছে সংক্রমণ, একদিনে ৪০জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:43 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বাড়ছে সংক্রমণ, একদিনে ৪০জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ঢাকা পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য জানা গেছে। এই রিপোর্টে আরও জানা যায়, সুস্থ হয়েছে ৩০জন।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২হাজার ৫৫৯জন করোনা ভাইরাসে আক্রান্ত ও ১১হাজার ৭৩৬জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১৮১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

শুক্রবারের সিভিল সার্জন ফেসবুক পেইজের তথ্যমতে জেলায় ১৫৬ জনের রিপোর্টের মধ্যে নতুন ৪০ করোনায় আক্রান্ত শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ২১জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন, নবীনগর উপজেলায় ৮ জন, আখাউড়া উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০৬জন।

Facebook Comments Box

Posted ৭:৪৩ পিএম | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

The Daily Sarod |