শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:33 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। উদ্ধোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন বলেন,’দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, জেলা পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুল বারী, চেম্বার সভাপতি আজিজুল হক, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সিদীপের পরিচালক এ কে এম হাবিবুল্লাহ আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিপিএফ সদস্য এস এম শাহীন।

আলোচনা সভাশেষে শিল্পকলা একাডেমীর সন্মুখে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

অনুষ্ঠানের সহায়তা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা পলিসি ফোরাম (ডিপিএফ), টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |