শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ-লাইসেন্সবিহীন নৌযান আর চলতে দেয়া হবে না: ডিসি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 11:45 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ-লাইসেন্সবিহীন নৌযান আর চলতে দেয়া হবে না: ডিসি

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেছেন, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় যে লইস্কার বিল ট্র্যাজেডি ঘটেছিল তা সকল মানুষের হৃদয়ে দাগ কেটেছে। নৌকা ডুবিতে একসাথে ২২টি তাজা প্রাণের ঝড়ে যাওয়া কিছুতেই মেনে নেয়া যায়না। তাই আমরা আর লইস্কার বিল ট্র্যাজেডি চাইনা। ব্রাহ্মণবাড়িয়ার কোনো নৌরুটে অবৈধ ও লাইসেন্স বিহীন নৌযান ও স্পীড বোট চলতে দেয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন,নৌযান ও স্পীড বোট সংগঠনের নেতৃবৃন্দকে লাইসেন্স করার জন্য ৫ মাস সময় দেয়া হয়েছিল। কিন্তু তারা তাতে আশান্বরুপ আগ্রহ দেখাননি। এভাবে চলতে পারেনা। অনিয়নম কখনো নিয়ম হতে পারেনা। তাই তাদেরকে নতুন করে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে। তারা যদি লাইসেন্স না করে তাহলে কোনো নৌরুটেই তাদের যান চলতে দেয়া হবে না। প্রয়োজনে জড়িমানার পাশাপাশি অবৈধ যানগুলোকে জব্দ করা হবে।

তিনি বলেন, বর্তমানে প্রকৃতিক দুর্যোগের তুলনায় মনুষ্যসৃষ্ট দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। তাই সকলকে আরো বেশী সচেতন হতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগে ক্ষয়-ক্ষতি কমিয়ে আনতে হবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা পষিদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমূখ।

সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

The Daily Sarod |