স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:55 pm
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া, ঘাটুরা ও সুহিলপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন উচ্ছেদকরণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ এবং ২০৬০ ফুট পাইপলাইনে সিমেন্ট প্রবেশের মাধ্যমে আনুমানিক ৮০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কারণে ৭ টি মামলায় ৭ জন গ্রাহককে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুসারে সর্বমোট ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
Posted ১০:৫৫ পিএম | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya