শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে দুই পুকুর ভরাট করায় জেলা নাগরিক ফোরামের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:44 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে দুই পুকুর ভরাট করায় জেলা নাগরিক ফোরামের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া নাথপাড়া পুকুর ও মধ্যপাইকপাড়া গনি মিয়ার পুকুর অবৈধভাবে ভরাট করায় প্রতিবাদ জানিয়েছে জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া।

এক বিবৃতিতে ফোরাম সভাপতি পীযুষ কান্তি আচার্য্ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতনকান্তি দত্ত বলেন, পরিবেশ আইনে পুকুর ভরাট করা অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্তেও কতিপয় ভূমিদস্যু ও স্বার্থনেষী মহল পরিবেশ আইনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে শহরের প্রসিদ্ধ এই পুকুর দুটি সুকৌশলে ভরাট করে চলছে। আমরা এই ভরাটের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  অবিলম্বে এই ভারাট বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোড় দাবি জানাই।

পুকুর ভরাট করায় ক্ষোভ প্রকাশ করে অন্যান্যের মধ্যে বিবৃত করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, কমরেড নজরুসহ-সভাপতি নিহার রঞ্জন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

The Daily Sarod |