স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 9:53 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সাহিত্যের শুভ্র ছোঁয়ায় বিকশিত হোক মানবীয় গুণাবলী’ স্লোগানে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র এই প্রতিযোগিতার আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র পাঁচটি শ্রেণিতে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে। তাদের ছবি আঁকার বিষয়ও ভিন্ন ভিন্ন ছিল। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীরা ইচ্ছেমতো, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ, নবম থেকে দশম শ্রেণি আমাদের মুক্তিযুদ্ধ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের উপর ছবি আঁকেন।
চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা আক্তার খান। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হামজা মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনার বিভাগী প্রধান অধ্যাপক আবু সালেহ মো. নঈম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক খালেদ হোসেন খান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হােসেন খান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালেক, জেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির যুগ্ম সম্পাদক মোমিনুল আলম ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দাবাদ আদর্শ সরকারি কলেজের প্রভাষক ও সংগঠনের প্রতিষ্ঠাতা এস আর এম ওসমান গনি ও সংগঠনের সদস্য সরাইল সরকারি কলেজের প্রভাষক মোস্তাক আহমেদ।
এ সময় বক্তারা বলেন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে। এই চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিষয়বস্তু মুক্তিযুদ্ধভিত্তিক। এতে এই প্রজন্মের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।
Posted ৯:৫০ পিএম | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya