স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৭ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 7:17 pm
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) সকাল ৬টায় শহরের লোকনাথ দিঘির মাঠ থেকে এই ম্যারাথন শুরু হয়। বাঁশি ফু দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ।
প্রতিযোগিরা লোকনাথ দীঘি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে কাউতুলি ঘুরে আবার লোকনাথ এসে শেষ হয়।দশ, পাঁচ ও সিনিয়র সিটিজেনদের জন্য তিন কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ৯৮জন দৌড়বিদ।
ম্যারাথন শেষে লোকনাথ দিঘির মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, সহযোগী অধ্যাপক হামজা মাহমুদ, জেলা রোভার স্কাউটের সম্পাদক শরীফ জসিম, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির এডমিন মোঃ রাজন মিয়া সহ ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৭:১৭ পিএম | রবিবার, ২৭ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya