জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:53 pm
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ টি-২০ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিরা এই ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করেন। ড্রিম ফর ডিস্এবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই ক্রিকেট ম্যাচ।
সকালে এই ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, বিশিষ্ট নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান মারুফ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ডা. আব্দুল মতিন প্রমুখ।
খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে হুইলচেয়ার নিয়ে মাঠে নামে বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে লাল দলের সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে। এর জবাবে সবুজ দলের সংগ্রহ ১০ ওভার ৫ বলে ১ উইকেটে ১৪৩ করে জয়লাভ করে। খেলায় দুর্দান্ত ৫৪ রানের ইনিংস সুমন (লাল দল) খেলে বেস্ট প্লেয়ার নির্বাচিত হন এবং ম্যান অফ দি ম্যাচ হন আশরাফুল (১০ চার, ২ ছক্কা) ৫৫ রান।
বিকেলে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ সোপানুল ইসলাম প্রমুখ।
সম্পূর্ণ খেলা সমন্বয় করেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় পুরস্কার প্রাপ্ত হেদায়েতুল আজিজ মুন্না।
হেদায়েতুল আজিজ মুন্না বলেন, আজকের খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। এরআগেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব খেলোয়াড়রা ডিডিএফ ক্রিকেট টিমের হয়ে অংশগ্রহণ করেছেন। আমার বিশ্বাস এসব খেলার মাধ্যমে প্রতিবন্ধীরা তাদের আপন স্থান ফিরে পাবে এবং সমাজের মূলস্রোত ধারায় অংশগ্রহণ করবে।প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় অংশগ্রহণ নিশ্চিতকরণে ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন সর্বদাই এ ধরণের অনুপ্রেরণা ও গঠনমূলক ক্রীড়া আয়োজন করে থাকে।
Posted ১০:৫৩ পিএম | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya