স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 9:41 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) হিসেবে যোগদান করলেন কীর্তিমান চাকমা। আজ বৃহস্পতিবার (০২ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহণ করেন। এসময় তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান স্বাগত জানান।
কীর্তিমান চাকমা ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সহকারী কমিশনার বন্দর জোন এ কর্মরত ছিলেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ২৫ মে ২০২১ তারিখে চট্রগ্রাম নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
২০২১ সালের ১২ ডিসেম্বর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) হিসেবে বদলী করা হয়। কিন্তু পারিবারিক কারণে তিনি এতদিন ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করতে পারেননি। অবশেষে বদলীর আদেশের প্রায় ৬ মাস পর কীর্তিমান চাকমা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে যোগদান করলেন।
অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসিসহ সকল স্তরের মানুষের কাছে তার পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
Posted ৯:৪১ পিএম | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya