শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৭ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 9:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুরে এলাকায় ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার জেলা শহরের কাউতুলী এলাকার কালন মিয়ার মেয়ে ও পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ী জেলা শহরের পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিক্সায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নয়নপুর নামক স্থানে চলন্ত অটোরিক্সায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে সে অটোরিক্সা থেকে সড়কে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীটি মারা যায়। তাকে আমরা ইসিজি পরীক্ষা করে মৃত ঘোষনা করেছি। তার গলায় ফাঁস দেয়ার মত চিহ্ন পাওয়া গেছে।

 

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | রবিবার, ১৭ জুলাই ২০২২

The Daily Sarod |