শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ৪০ বছর পর উদ্ধার হলো দখলে থাকা খাল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১১ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 8:47 pm

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ৪০ বছর পর উদ্ধার হলো দখলে থাকা খাল

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ছিল একটি খাল। ২০ ফুট প্রসস্থ এই খাল দিয়ে মালবাহী ও যাত্রীবাহী নৌকা যাতায়াত করতো৷ কালের পরিক্রমায় ২০ ফুটের খালটির দুই পাশে মাটিতে ভরাট করে বানিয়ে দেওয়া হয়েছিল ছোট্র ড্রেন। অবশেষে প্রায় ৪০ বছর পর পুনরায় খনন কাজ শুরু করায় আবারও পানি প্রবাহিত হচ্ছে খালটি দিয়ে।

স্থানীয় মানিক মিয়া ও মিন্টু রঞ্জন দত্ত জানান, গ্রামের ভেতর দিয়ে দীর্ঘকাল আগে একটি খাল ছিল। যে খাল দিয়ে নৌকা চলাচল করতো বলে মুরুব্বিরা জানিয়েছেন। কিন্তু কেউ দেখলে বুঝার উপায় নেই, এখানে যে কোন খাল ছিল। খালটিকে ছোট ড্রেনে পরিণত করা হয়েছিল। ফলে বর্ষাকালে এই গ্রামে জলাবদ্ধতা লেগেই থাকতো। এতে প্রায় ৫হাজার মানুষ দূর্ভোগের শিকার হচ্ছিল। এই ইউনিয়নের গত ৭জন চেয়ারম্যান ক্ষমতায় থাকাকালে এই খালটি উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া নির্বাচনের আগে কথা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে খালটিকে উদ্ধার করবেন। তাই তিনি খালটি উদ্ধারের কাজ শুরু করেছেন।

সুহিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবত জলাবদ্ধতার শিকার হচ্ছিলেন। পানি অপসারণের কোন ব্যবস্থা ছিল না। আব্দুর রশিদ ভূইয়া চেয়ারম্যান হওয়ার পর তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করায় উনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া বলেন, উত্তর সুহিলপুরের খালটির দুই পাশে ৫ হাজার জনবসতি রয়েছে। তারা প্রতিবছর জলাবদ্ধতার শিকার হচ্ছিলেন। তাই খালটিকে অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করতে এলাকাবাসীর সাথে আলোচনা করে উচ্ছেদ অভিযান শুরু করেছি। উচ্ছেদ করতে গিয়ে যদি কোন পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা করা হবে। তিনি আরও বলেন, খালটি উদ্ধারে ইউনিয়ন পরিষদ নিজস্ব অর্থায়ণে করা হচ্ছে। এছাড়াও ৪ লেন সড়কের কারণে ১৪ কিলোমিটার জলাবদ্ধতা হওয়ায় সড়কের পাশে পানি নিস্কাশন কাজ করেছি।

 

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | শনিবার, ১১ জুন ২০২২

The Daily Sarod |