শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে ব্যাপক আয়োজনে লাল সবুজের মহোৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:46 pm

ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে ব্যাপক আয়োজনে লাল সবুজের মহোৎসব অনুষ্ঠিত

ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দূরবর্তী মৈন্দ গ্রামে অনুষ্ঠিত হয়েছে লাল সবুজের মহোৎসব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এফ আর আদর্শ বিদ্যাকানন এ উৎসবের আয়োজন করেন।

শুক্রবার বিকালে স্কুলের শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। নানা কর্মসূচীর মধ্যে ছিলো সমাজকর্মী ও সুচিন্তক বজলুর রহমানের লেখা নাটকের বই-“দেশ হবে সব মানুষের”-গ্রন্থের পাঠান্মোচন, জবলুর রহমান পাঠাগার উদ্ধোধন, আলোচনা, আবৃত্তি, নাটক ও পিঠা-পুলির আয়োজন।

সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পাভেল রহমানের সঞ্চালনায় ও এফ আর আদর্শ বিদ্যাকানন এর অন্যতম প্রতিষ্ঠাতা ফজিলাতুন্নাহারের সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর উপপরিচালক কবি ড. সরকার আমিন, বিশিষ্ট সাংবাদিক-গল্পকার কবি শাহনাজ মুন্নী, সিপিবির জেলা সভাপতি সাবেক চেয়ারম্যান শাহরিয়ার মো. ফিরোজ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সমাজসেবক ও রাজনীতিবীদ কামাল হোসেন, উন্নয়ন সংগঠক শামীম সরকার।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সদস্যরা ক্যামেরা নামক নাটক পরিবেশন করে এবং এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীরা দলীয় আবৃত্তি উপস্থাপন করে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। বিপুল সংখ্যক এলাকাবাসী লাল সবুজের মহোৎসবে অংশ গ্রহণ করে।

বিশিষ্ট কবি ড. সরকার আমিন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রত্যাশা হউক স্বাদীন বাংলাদেশ হবে সব মানুষের নিরাপদ আশ্রয়। এখানে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না। নতুন প্রজন্মকেও মানুষের জয়গান শেখাতে হবে-সম্প্রীতির পথে হাঁটাতে হবে।

এফ আর আদর্শ বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা ও সুচিন্তক বজলুর রহমান বলেন,সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছি। স্বপ্ন দেখেছি মানুষের ভেদাভেদ ছিন্ন হয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠা পাবে। আমৃত্যু মানুষের সমাজ প্রতিষ্ঠার লড়াইয়েই নিজেকে নিয়োজিত রাখবো।

 

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |