স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 9:41 pm
এক সময় পুকুরের শহর হিসেবে পরিচিত হতো ব্রাহ্মণবাড়িয়া। এখন শহরের বড় বড় পুকুর গুলো প্রায় নিশ্চিন্ন। ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় রুপান্তর হলে ব্রাহ্মণবাড়িয়া শহরকে সম্প্রসারণ করা হয়। তখন থেকে আজ পর্যন্ত প্রায় ৩৪ বছরে প্রায় দেড়শ পুকুর ভরাট করে আবাসিক ভবন, বাজার, বাস ট্রাক টার্মিনাল মসজিদ সহ নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে।
গত কয়েক মাস ধরে ভরাট নির্বিঘ্নে ভরাট করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে পাইক পাড়ার দারু হাজির পুকুরটি। সান ঘটলার এই পুকুরটি প্রায় এক চতুর্থাংশ ভরাট করে বহুতল বিশিষ্ঠ আবাসিক ভবনসহ নানা স্থাপনা নির্মান করা হচ্ছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর নির্বিকার এবং উদ্যোগহীন ভূমিকা পালন করছে।স্থানীয়দের দাবী দ্রুত এই পুকুর ভরাট বন্ধ করা হোক
Posted ৯:৪১ পিএম | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya