শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার নাম ‘বি-বাড়িয়া’ না লিখার নির্দেশ মন্ত্রী পরিষদ বিভাগের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 9:30 pm

ব্রাহ্মণবাড়িয়ার নাম ‘বি-বাড়িয়া’ না লিখার নির্দেশ মন্ত্রী পরিষদ বিভাগের

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম সংক্ষিপ্ত ভাবে ‘বি–বাড়িয়া’ না লিখে সম্পূর্ণ ‘ব্রাহ্মণবাড়িয়া’ লেখতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, একটি জেলার নাম বিকৃত করে ডাকা হবে, তা মেনে নেওয়া যায় না। এটাকে বি-বাড়িয়া হিসেবে অনেকেই প্রচার করে আসছে। আমি যোগদানের পর বিষয়টি নজরে আসে। এই বিষয়ে গত ৮ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। একই তারিখে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর এ বিষয়ে নির্দেশনা জারি করতে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল, সড়কের ওভারহেডে ও মোড়ে যেন বি-বাড়িয়া না লিখে ব্রাহ্মণবাড়িয়া লিখতে অনুরোধ জানানো হয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ব্রাহ্মণবাড়িয়া লিখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক থেকে মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়, এক স্মারকে এ জেলাকে ‘ব্রাহ্মণবাড়িয়া’ নাম উল্লেখ করে ১৯৮৪ সালের ১২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। কিন্তু বিগত সময়গুলোয় কিছু স্বার্থান্বেষী মহল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া জেলা নামে প্রচারণা করে আসছে। ফলে বিভিন্ন দাপ্তরিক যোগাযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড, মহাসড়কে স্থাপতি ওভারহেড ডিরেকশনাল সাইনবোর্ড, কিলোমিটার পোস্ট ও বিলবোর্ডগুলোয় ব্রাহ্মণবাড়িয়া নামের পরিবর্তে বি-বাড়িয়া নামের প্রচলন শুরু হয়, যা এখনো বিদ্যমান। তাই সব মন্ত্রণালয়, বিভাগসহ আওতাধীন দপ্তরগুলোকে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া না লেখার নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে অনুরোধ করা হয়।

সকল দাপ্তরিক কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি–বাড়িয়া না লিখে ব্রাহ্মণবাড়িয়া লেখার জন্য এবং আওতাধীন দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়। মন্ত্রী পরিষদ বিভাগকে পাঠানো চিঠির অনুলিপি সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর একটি অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের কাছেও পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | শুক্রবার, ০১ জুলাই ২০২২

The Daily Sarod |