শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় এতিমখানায় হামলা, ৩১ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:57 pm

ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় এতিমখানায় হামলা, ৩১ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের কলেজপাড়ায় মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় ডুকে ৩১জন শিশুকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, সালমান ফারসি (৯), নাদিম (১০), ওসমান (১০), সামাউন (১০), আব্দুলাহ (১৩), জাকারিয়া (৯), ইব্রাহিম ( ১৫), সাইদুল ইসলাম (১১), ফরহাদ (৯), মুজ্জামেল (১৪), জাহিদ (১৩), জুনায়েদ (১৩), ইয়ামিন (৯), ইসমাইল (১১), আমির হামজা (১২), ওমর ফারুক (১০), আসাদ উল্লাহ (১২), রিফাত (১৩), ওয়াসিম (১২), সিয়াম (১৩), ফজলে রাব্বী (১৪), সালমান (১৭), তোফাজ্জল (১৩), রেদুয়ান (১০), মোবারক (১৪), সালমান ফারসি (১৬), আকিব (৮), তানভীর (১৪), সিয়াম (১৪), আশরাফুল (১০), রাকিব (১০)।

এতিমখানার পরিচালক হাফেজ ইমরান জানান, এতিমখানার পাশে খালি জায়গায় শিশুরা খেলাধুলা করছিল। এসময় স্থানীয় এক ছেলের উপর বল পড়ে। এনিয়ে বাকবিতণ্ডা হয়। শিশুরা মাগরিবের নামাজেত আগে ফিরে এসে ওজু করে নামাজের প্রস্ততি নিচ্ছিলেন। এসময় দলবেধে নারী-পুরুষ এতিমখানায় হামলা করে শিশুদের পিটিয়ে আহত করে। এছাড়া শিশুদের খাবারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে আমরা এসেছি। শিশুদের চিকিৎসা শেষে মাদরাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনায় ফয়সাল (৩৫) ও জাহিদুল ইসলাম (৩২) নামের দুইজনকে আটক করেছি।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২

The Daily Sarod |