স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 1:32 am
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. শাহীন খান। তিনি পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মোট ভোটার ৪ লাখ দুই হাজার ৫৮৭ জন। আসনটির ৪৪ ভোট কেন্দ্রের ২৬৯টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
Posted ১:৩০ এএম | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya